ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ইমরানের সাজা বাতিলের রায়কে চ্যালেঞ্জ সরকারের

Ayesha Siddika | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৫:১৮:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাজা বাতিলের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে ফেডারেল সরকার। 

জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে এ মামলায় দোষী সাব্যস্ত করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত। বিচারক আবুল হাসনাত জুলকারনাইন তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা।
এরপরই গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এ মামলায় তাদের দুজনকে খালাসের রায় দেন।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আইন বিষয়ক মুখপাত্র ব্যারিস্টার আকিল মালিক বলেছেন, ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের যুক্তি, ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বিশেষ আদালতের বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রাখেনি।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad