ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মহাসড়ক স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগের নির্দেশনা

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৪:৩৩:৫৮ পিএম

ডেস্ক নিউজ : ঈদযাত্রা স্বাভাবিক এবং দুর্ভোগহীন রাখতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মোটরসাইকেল চলাচলে কড়াকড়ির পাশাপাশি রাস্তা থেকে দূরপাল্লার বাসে যাত্রী তোলার বিষয়েও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

বুধবার (১২ জুন) ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এসব নির্দেশনার কথা জানান। তিনি বলেন, গরু বহন করা প্রতিটি গাড়ির সামনে ব্যানার লাগাতে হবে। যেখানে গাড়িটি কোন হাটে যাবে তা লেখা থাকতে হবে। শুধু তাই নয়, বাজারের বাইরে কেউ গরু নিয়ে দাড়াতে পারবে না।

মোটরসাইকেল চলাচলে কড়া নজরদারি রাখার কথা জানিয়ে মুনিবুর রহমান বলেন, মহাসড়কে মোটরসাইকেল চালকরা বেপরোয়াভাবে চলাচল করে। এতে যেমন দুর্ঘটনা ঘটে, তেমনি হতাহত হয়। বিশেষ করে ঈদের সময় দুর্ঘটনার হার অনেক বাড়ে। তাই মোটরসাইকেল চালকদের এবার নজরদারিতে রাখা হবে। বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া কোনো দূরপাল্লার বাস রাস্তা থেকে যাত্রী তুলতে পারবে না। সিটির ভেতরে সার্ভিস দেয়া কোনো বাস দূরপাল্লার সড়কে চলাচল করতে পারবে না। বাড়তি ভাড়ার বিষয়টি তদারকির জন্য প্রতিটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট থাকবে বলেও জানান ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার।

এছাড়া, শেষ মূহুর্তে গার্মেন্টস শ্রমিকদের চাপ কমাতে আলাদা আলাদা সময়ে ছুটে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এই সকল নিয়মকানুন তদারকির জন্য প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে বলেও জানানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৪:৩১

▎সর্বশেষ

ad