ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্যাংককে ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ ববি-ফারাজ করিমের দল

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৫:০৪:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ফুটি হ্যাগস টিমের সদস্যরা দীর্ঘ কয়েক বছর ধরে একসঙ্গে ফুটবল খেলে আসছে। এই টিমের সদস্যদের গড় বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে। ফুটি হ্যাগস টিমে ৪২ বছর বয়সী রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও আছেন, সেই সঙ্গে আছেন ৩২ বছর বয়সী ফারাজ করিম চৌধুরী।

ফুটি হ্যাগসের সদস্যরা অনেক বছর ধরে একসঙ্গে খেলছেন। এবারের ফাইনালে অল্পের জন্য হেরে গেছেন তারা। তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপানের ফুটবল দল বিইএফসি। ফাইনলে নির্ধারিত সময়ের খেলা দুইদল ১-১ সমতায় শেষ করে। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানে গোল করে ২-১ ব্যবধানে জয়ী হয় বিইএফসি।

ফলে রানার্সআপ ট্রফি নিয়েই দেশে ফিরতে হচ্ছে ফুটি হ্যাগসকে। গত রোববার (৯ জুন) ব্যাংককের পাতানা স্কুল স্পোর্টস কমপ্লেক্স মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

দল সংশ্লিষ্টদের একজন বলেন, ‘ফুটি হ্যাগস শুধুমাত্র একটি ফুটবল দল নয়, এটি উন্নয়নমূলক ও সামাজিক একটি আন্দোলনের নাম। এই লক্ষ্যেই ফুটি হ্যাগস এর যাত্রা শুরু হয়। খেলাধুলার পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে কাজ করছে ফুটি হ্যাগস।’

 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad