ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঈদের ব্যান্ড শো দিয়ে ফিরছেন আলিফ আলাউদ্দিন

Ayesha Siddika | আপডেট: ০৮ জুন ২০২৪ - ০৪:২৮:৩৮ পিএম

বিনোদন ডেস্ক : প্রতি ঈদের মতো আসছে ঈদুল আজহা উপলক্ষেও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে তিন পর্বের বিশেষ ব্যান্ড সংগীতের অনুষ্ঠান। সাহরিয়ার হাসানের প্রযোজনায় ও শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ঈদের দিন সংগীত পরিবেশন করবে ডিফরেন্ট টাচ, নকশীকাঁথা, হ্যালো, দূরবীন ও বিজয়।

ঈদের ২য় ও তৃতীয় দিন প্রচারিত হবে ইয়াসির আরাফাতের প্রযোজনায় ও মোমরেজ মাহমুদের উপস্থাপনায় নকীব খান এবং ওয়ারফেজ, পেন্টাগন, ব্ল্যাক ও লেভেল ফাইভের গান।

ঈদের ব্যান্ড শোতে শফিক তুহিন ও তার ব্যান্ড

এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর বিটিভিতে গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন ও তার ব্যান্ড। তিনি বলেন, ‘আমি পুরোনো ভূবনে ফিরতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। অনেকেই জানেন, দীর্ঘদিন অসুস্থতার জন্য গাইতে পারিনি। এখন শরীর বেশ ভালো। তাই একটু একটু করে গানের জগেতে ফিরছি।’

ঈদের ব্যান্ড শোতে আলিফ আলাউদ্দিন ও তার ব্যান্ড

 

 

কিউটিভি/আয়শা/০৮ জুন ২০২৪,/বিকাল ৪:২৮

▎সর্বশেষ

ad