ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যেভাবে দেখবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ

Ayesha Siddika | আপডেট: ০৬ জুন ২০২৪ - ০৫:১০:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামছে বাংলাদেশ। এবার খেলা নিজেদের মাঠেই, বসুন্ধরা কিংস অ্যারেনায়। ফিফা র‌্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সে ম্যাচ ৭-০ গোলে হারতে হয়েছিল জামাল ভূঁইয়াদের।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া গ্রুপ ‘আই’-এ রয়েছে। তাদের অন্ন দুই গ্রুপসঙ্গী লেবানন এবং ফিলিস্তিন। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কেবল এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এশিয়ান ফুটবলের জায়ান্ট অস্ট্রেলিয়া।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই অসম দ্বৈরথ যদি মাঠে বসে উপভোগ না করতে পারেন, তবে চোখ রাখতে পারেন টিভি পর্দায়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় পৌনে পাঁচটায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখতে পাবেন টি-স্পোর্টসের পর্দায়। এছাড়া মুঠোফোনে টি-স্পোর্টস অ্যাপে খেলা দেখতে পাবেন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুন ২০২৪,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad