ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ধোনিকে টপকালেন রোহিত

Ayesha Siddika | আপডেট: ০৬ জুন ২০২৪ - ০২:৪০:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন রোহিত শর্মার। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটর বড় জয়ে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেছেন রোহিত।  রোহিতের নেতৃত্বে এখন পর্যন্ত ভারত জয় পেয়েছে ৪২ টি-টোয়েন্টি ম্যাচ। আর ৪১ জয় নিয়ে এতোদিন টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অধিনায়ক হিসেবে শীর্ষে ছিলেন ধোনি।

তবে এখনো পর্যন্ত এক জায়গায় ধোনিই রোহিতের শীর্ষে।  সেটা হলো এই ফরম্যাটের ভারতের একমাত্র শিরোপা জয় করে ধোনির নেতৃত্বে।  ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ভারতকে চ্যাম্পিয়ন করেন ধোনি। অন্যদিকে রোহিতের নেতৃত্ব টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, আইসিসি আসরে কোনো শিরোপা জয়ের নজির নেই। গত একদশক ধরে আইসিসি আসরে ভারতের কোনো ট্রফি নেই।

ধোনি পরবর্তী জমানায় বিরাট কোহলিও ভারতকে কোনো ট্রফি এনে দিতে পারেনি।  এবার রোহিত কি পারবেন ভারতকে শিরোপা জেতাতে? তাহলে এই ফরম্যাটে ভারতের অধিনায়ক হিসেবে আরও এক কীর্তি গড়ার সুযোগ পাবেন তিনি। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে ভারত।  যেখানে তাদের সঙ্গী আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পাকিস্তান।  পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।  ম্যাচটি হবে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুন ২০২৪,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad