ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নাটকের নাম ভূমিকায় গরু, অভিনয়ে কারা?

Ayesha Siddika | আপডেট: ০৪ জুন ২০২৪ - ০৯:৪৮:৩৪ পিএম

বিনোদন ডেস্ক : ঈদে শত শত নাটক নির্মাণ হয় বটে, কিন্তু চিত্রনাট্যে থাকে না রমজান কিংবা কোরবানের ছায়া। সারা বছরের মতো ঈদেও নাটকের গল্পে প্রেম-বিরহ আর ঠাট্টা-তামাশার বাড়াবাড়ি লক্ষ্য করা যায়।

দর্শকদের এমন অভিযোগ কিংবা আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘মাস্তান’। যার নাম ভূমিকায় থাকছে খোদ একটি গরু! আরও আছেন মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ।

আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ। নির্মাতা বলেন, এটিও প্রেমেরই নাটক। যে প্রেমে মা আছে, প্রেমিকাও আছে। আবার গৃহপালিত গরুটিও থাকছে। চিত্রনাট্যটি দারুণ। কোরবানির ঈদের রেশ রাখার চেষ্টা করেছি। আশা করছি ঈদের অনেক নাটকের মাঝে আমাদের গল্পটি ব্যতিক্রম আলো ছড়াবে দর্শক দৃষ্টিতে। জানা যায়, কোরবানির ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‌‘মাস্তান’ নাটকটি।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৯:৪৫

▎সর্বশেষ

ad