ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নওগাঁয় বিকল হওয়ার আড়াই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Ayesha Siddika | আপডেট: ০৪ জুন ২০২৪ - ০৫:২৩:৫৯ পিএম
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে ট্রেন বিকল হওয়ার আড়াই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল ৯ টা ৪০ মিনিটে উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটির যান্ত্রিকত্রুটির কারণে প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল উওরবঙ্গের সাথে ঢাকা, খুলনা ও রাজশাহী  রেল যোগাযোগ। এরপর দুপুর ১২ টা ২০ মিনিটে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙ্গে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেয়েছিল। বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এরপর দুপুর ১২ টা ২০ মিনিটে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/বিকাল ৫:০৮
▎সর্বশেষ

ad