ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ

তৃপ্তিকে পর্দার মা হিসেবে বেছে নিলেন সৌরভকন্যা

Anima Rakhi | আপডেট: ০৪ জুন ২০২৪ - ০২:৫৪:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : সৌরভের গাঙ্গুলির বায়োপিক আসছে, এ খবর বহু পুরানো। তবে কবে আসছে, কে সেই সিনেমা বানাবেন তা নিয়ে নানান জল্পনা ছিল। অবশেষে বায়োপিকে সৌরভ গাঙ্গুলি হয়ে ধরা দিতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা! আর স্ত্রীরূপে শোনা যাচ্ছে সাহসী অভিনেত্রী তৃপ্তি দিমরির নাম।

সৌরভ গাঙ্গুলির জীবনকাহিনী অবলম্বনে ছবির পরিচালনা করতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন। গতবছর ‘জুবিলি’ ওয়েব সিরিজের সুবাদেও শোরগোল ফেলে দিয়েছিলেন।

এবার সৌরভের বায়োপিকে সৌরভকন্যা সানা গাঙ্গুলি নিজেই বেছে নিলেন পর্দার মাকে। ভারতীয় গণমাধ্যমে মেয়ের ইচ্ছের কথা ফাঁস করলেন সৌরভ নিজেই। সানা নাকি আয়ুষ্মান খুরানার বিপরীতে ডোনার চরিত্রে তৃপ্তি দিমরিকে চাইছেন।

রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে ঝড় তোলার পর আচমকাই নায়িকা রাশমিকা মান্দানাকে বাইপাস করে ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছিলেন তৃপ্তি। তার ঝুলিতেও বর্তমানে একাধিক বড় কাজের সংখ্যা। করণ জোহরের ধড়ক ২, কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়ার সিক্যুয়েলের মতো সিনেমা রয়েছে অভিনেত্রীর হাতে।

কিউটিভি/অনিমা/০৪ জুন ২০২৪,/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad