ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

এই ৫ খাবারে পাবেন দুর্দান্ত ভিটামিন সি

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৪ - ০১:৪৮:৫৯ পিএম

স্বাস্থ্য ডেস্ক : ১. পেয়ারা: বিশেষজ্ঞরা বলছেন পেয়ারাতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। মেডিকেল নিউজ টুডে জানাচ্ছে, ১ কাপ পেয়ারায় থাকে প্রায় ৩৭৭ মিলিগ্রাম ভিটামিন সি। এছাড়াও পেয়ারায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই ইমিউনিটি বাড়িয়ে নেয়ার ক্ষেত্রে পেয়ারা প্রথম পছন্দ হতেই পারে।


​২. টমেটো: টমেটোর জুসে অবাক করা ভিটামিন সি পাওয়া যাবে। এই পানীয় খেলে অনেক উপকার মেলে। পুষ্টিবিজ্ঞানীরা জানাচ্ছেন, ১ কাপ টমেটোর জুসে আছে প্রায় ১২৫ মিলিগ্রাম ভিটামিন সি। এছাড়াও টমেটো হলো বিটা ক্যারোটিনের ভাণ্ডার। আর এই বিটা ক্যারোটিন শরীরে প্রবেশ করার পর ভিটামিন এ-তে পরিণত হয়। তাই ইমিউনিটি বৃদ্ধি করতে চাইলে নিয়মিত টমেটো জুস পান করা চাই।

৩. পেঁপে: পেঁপে হলো ভিটামিন সি-এর খনি। তবে ভিটামিন সি পেতে গেলে এই ফল রান্না করে খাওয়া যাবে না। বরং পাকা পেঁপে খেতে হবে। একটা ছোট আকারের পেঁপেতে থাকে প্রায় ৯৫.৬ মিলিগ্রাম ভিটামিন সি। এছাড়াও এতে এমন কিছু উপাদান রয়েছে যা অন্ত্রের খেয়াল রাখে। তাই নিয়মিত পেঁপে খাওয়া অত্যন্ত জরুরি।
 
​৪. ব্রকলি: গবেষকরা বলেন, ভিটামিন সি-এর অন্যতম শ্রেষ্ঠ ভাণ্ডার হল ব্রকলি। ১ কাপ ব্রকলিতে রয়েছে প্রায় ৮১.২ মিলিগ্রাম ভিটামিন সি। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। সেই সঙ্গে এতে রয়েছে উপকারী ফাইবার যা ওজন কমাতে সহায়ক।
 
​৫. আম: ভিটমিন সি তে ভরপুর আম। ১ কাপ আমে রয়েছে প্রায় ৬০.১ মিলিগ্রাম ভিটামিন সি। তাই আম খেয়েও ইমিউনিটি বাড়াতে পারেন।

 

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৪,/দুপুর ১:৪৮

▎সর্বশেষ

ad