ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের পার্লামেন্টে নিষিদ্ধ হলো কেফিয়াহ

Ayesha Siddika | আপডেট: ১৫ মে ২০২৪ - ০১:৫৭:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। পার্লামেন্টে ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী কোনো প্রতীক ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্তে অস্ট্রেলিয়ান রাজনৈতিক দল গ্রিনস পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানায়।

গ্রিনস পার্টির একজন এমপি বলেন, ’আমাদের মুখ বন্ধ করতে পার্লামেন্টে এমন নকশা সাজানো হয়েছে।’ভিক্টোরিয়া প্রদেশের গ্রিনস পার্টির নেতা এ্যালেন স্যান্ডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘গাজায় ইসরাইলি সেনাবাহিনীদের অমানবিক হামলা ভিক্টোরিয়ানরা নিরব হয়ে দেখছে। বিশ্বে আমরাই প্রথম কোনো পার্লামেন্ট যেখানে নাকবা দিনের মতো বিশেষ দিনে কেফিয়াহ পরা নিষিদ্ধ করা হয়েছে।’

তিনি জানান, ইসরাইলকে যুদ্ধের অস্ত্রের জন্য অর্থ দিয়ে সাহায্য করছে ভিক্টোরিয়ান লেবার পার্টি। এর জন্য লেবার পার্টি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে গোপন সমঝোতামূলক একটি চুক্তি স্বাক্ষর করেছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩৫ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন; যার মধ্যে অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৩০ এপ্রিল পর্যন্ত গাজায় নিহতের মধ্যে প্রায় ২৫ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ পুরুষ, ২০ শতাংশ নারী এবং ৩২ শতাংশ শিশু এবং ৮ শতাংশ বয়স্ক মানুষ।

 

 

কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৪,/দুপুর ১:৫৫

▎সর্বশেষ

ad