ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পাহাড়ি মাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান একাডেমির বিজ্ঞানীদের।

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৪ - ০৫:৫১:২৪ পিএম

জালাল আহমদ ঢাবি প্রতিনিধি : বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাহাড়ি মাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির বিজ্ঞানীরা। ১৩ মে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মাহমুদুল আমিন অডিটোরিয়ামে ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমি’ আয়োজিত ‘Hillstream Fisheries Potential of Bangladesh’ শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন সভায় এ আহ্বান জানান দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা।

এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোঃ আবু তৈয়ব আবু আহমেদ। প্রবন্ধে তিনি বাংলাদেশের পাহাড়ি মাছের বৈশিষ্ট্য, বৈচিত্র, মাছের অবস্থান, বিস্তৃতি, কমে যাওয়ার কারণ এবং মাছ রক্ষার কার্যকর উপায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আহসান এর সভাপতিত্বে এবং অধ্যাপক ডঃ মোঃ আবু বিন হাসান সুসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের সাবক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক একে আজাদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারপারসন প্রফেসর ডক্টর শেফালী বেগম । এ সময় বিজ্ঞানীরা পাহাড়ি নদী, নালা, ঝর্ণা, খাল ডোবা ইত্যাদি উৎসের মাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৪,/বিকাল ৫:৪৫

▎সর্বশেষ

ad