ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

কেন মোদিকে নিজের হাতে রান্না করা মাছ খাওয়াবেন মমতা?

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৮:৪১:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দেশে যার যা ইচ্ছা, তিনি তা-ই খাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বরং এক বার মাছ খেয়ে দেখুন। তিনি নিজে হাতে রান্না করে খাওয়াবেন। সোমবার ব্যারাকপুরের সভায় দাঁড়িয়ে ‘মোদিবাবু’কে সেই প্রস্তাবই দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মমতা ‘কথা’ দিলেন, মোদি রাজি হলে অন্য কাউকে দিয়ে রান্না করাবেন না। এমনকি, মোদি যদি বলেন, তা হলে তিনিও ধোকলা খেতে রাজি। কারণ, তার কাছে ‘জাতপাত’ বলে কিছু নেই।

নবরাত্রির সময় বা শ্রাবণ মাসে মাছ-মাংস খাওয়া বা তার ভিডিও সামাজি যোগাযোগমাধ্যমে প্রকাশ করার বিষয়টিকে ‘মোগলদের মানসিকতা’ বলে বিরোধীদের আক্রমণ করেছিলেন মোদি। তার পর থেকেই বিভিন্ন সভায় এই প্রসঙ্গে মোদিকে কটাক্ষ করেছেন মমতা। দাবি করেছেন, মানুষ কী পরবেন, কী খাবেন, তা স্থির করে দিতে চাইছে মোদি সরকার।

আজ সোমবার ব্যারাকপুরেও সেই কথাই বললেন মমতা। তিনি বলেন, ‘‘মোদি এখন বলে বেড়াচ্ছেন, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তা হলে কি ব্যাঙের ছাতা খাবে? আপনি জোগাড় করে দিন। যার যা ইচ্ছা খাবে। যে নিরামিষ ভালবাসে, সে নিরামিষ খাবে। যে আমিষ খায়, সে তা-ই খাবে। এ দেশ আমাদের সকলের। নানা ভাষা নানা মত নানা পরিধান।’’ 

এর পরেই একের পর এক মাছের পদের নাম করে তিনি মোদিকে মাছ খেয়ে দেখার পরামর্শ দেন। তার কথায়, ‘‘কেউ বিরিয়ানি ভালবাসে, কেউ চিংড়ি পটল ভালবাসে, কেউ চিংড়ির মালাইকারি ভালবাসে। মোদিবাবু, আপনি খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন? খেয়ে দেখবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না, নিজে রান্না করব।’’ 

মমতা এ-ও জানিয়েছেন, ছোট থেকে রান্না করে এসেছেন। তিনি রান্না জানেন। আবার মোদি যদি তাকে ধোকলা বা দোসা খেতে বলেন, তাও তিনি খেতে পারেন। তার কথায়, ‘‘আমি ভালবেসে খাব। আমার কাছে জাতপাত বলে কিছু নেই।’’

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad