ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট জেলা খেলাঘর এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী

Ayesha Siddika | আপডেট: ১১ মে ২০২৪ - ০৮:১৩:৩৫ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শিশু কিশোরদের সঠিক ধারায় গড়ে তুলতে খেলাঘর কাজ করে যাচ্ছে। আজকের শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তিনি বলেন,আমিও খেলাঘর আসরের একজন কর্মী ছিলাম। সাংস্কৃতিক হাতে কড়িহয়ে খেলাঘরের মাধ্যমে আজও আমি খেলাঘরের কর্মী হয়ে কাজ করতে চাই। খেলাঘরের মাধ্যমে শিশুরা তাদের মেধা বিকাশ ঘটাচ্ছে।

তিনি শুক্রবার (১০ মে) রাতে সিলেট নগরীর ক্বিনব্রীজ এলাকায় সারদা হলে খেলাঘর এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) তাপশী চক্রবর্তী লিপি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক ও মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক অপূর্ব শর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য বিধান চন্দ্র দেব, সিরাজউদ্দিন শিরুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুরমা খেলাঘর আসরের সভাপতি দ্বীনবন্ধু পাল, আহমেদুর রশীদ রিপন, অধ্যাপক শিপ্রা রায়, প্রক্তণ খেলাঘর কর্মী নিগাশ চক্রবর্তী, আনন্দ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ, সূর্যলোক খেলাঘর আসরের আহবায়ক হরিপদ গোস্বামী,বিশ্বজিত দেব মিন্টু, চারু বিভাগ সোপান শিশুদের সংস্কৃতিক বিকাশ কেন্দ্রের বিভাগীয় প্রধান আব্দুল মালিক, ছড়াকার জেলা কমিটির সম্পাদক পরিতোষ বাবন, জেলা কমিটির সহ সভাপতি বনোজ চক্রবর্তী বুলবুল, চম্পাকলি খেলাঘরের সভাপতি শ্রী নিবাস চক্রবর্তী,জেলা কমিটির সদস্য দুলাল আহমদ, সম্পাদক অভিনন্দন ধর চৌধুরী রাতুল প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/রাত ৮:১২

▎সর্বশেষ

ad