ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

হামাসের হামলার ব্যর্থতা, নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ ইসরাইলি তদন্ত সংস্থার

Ayesha Siddika | আপডেট: ০২ মে ২০২৪ - ০৪:৪৫:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সরকারি তদন্ত সংস্থার প্রধান মাতানিয়াহু এঙ্গলমানের দফতর থেকে ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ মে) তাদেরকে তদন্ত সংস্থার কার্যালয়ে তলব করা হয়েছিল। সেই তলবে সাড়া দিয়ে কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তারা।

গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরাইল ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হামলায় নিহত হন ১ হাজার ২০০ জন মানুষ। এছাড়া দুই শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। তাদের আগ্রাসনে গাজায় এরইমধ্যে প্রাণ হারিয়েছেন ৩৪ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছেন ৮০ হাজারের মতো মানুষ।

হামাসের ৭ অক্টোবরের হামলা ছিল ইসরাইলের গত ৭৫ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর মাতানিয়াহু এঙ্গলমান বলেছিলেন হামাস কীভাবে এত বড় একটি হামলা ঘটাতে সক্ষম হলো-তা তদন্ত করতে চায় তার দফতর। 

বুধবারের ফেসবুক পোস্টে এঙ্গলমানের দফতরের পক্ষ থেকে বলা হয়েছে,যুদ্ধের ছয় মাস এরইমধ্যে পেরিয়ে গেছে। এই যুদ্ধের জন্য যারা দায়ী, তাদের কাছ থেকে এ সম্পর্কিত ব্যাখ্যা জানার অধিকার ইসরাইলের জনগণের রয়েছে। রাষ্ট্রীয় তদন্ত সংস্থার প্রধান জনগণকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

কিউটিভি/আয়শা/০২ মে ২০২৪,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad