ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান

Ayesha Siddika | আপডেট: ০২ মে ২০২৪ - ০৩:১৮:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ দুটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরে গুরুত্বের সঙ্গেই খেলবে পাকিস্তান। আসন্ন সিরিজকে উদ্দেশ্য করে ১৮ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আয়ারল্যান্ডের ঘরের মাঠে তাদের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের প্রথম সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০ মে মুখোমুখি হবে দু’দল। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হিবে যথাক্রমে ১২ ও ১৪ মে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি শেষ করেই পাকিস্তান দল উড়াল দিবে ইংল্যান্ডে। সেখানে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি হবে ২২ মে। পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে।

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, শাদাব খান, শাহিন আফ্রিদি ও উসমান খান।

 

কিউটিভি/আয়শা/০২ মে ২০২৪,/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad