ব্রেকিং নিউজ

ছবি সম্বলিত জায়নামাজ আমদানি বন্ধে করা রিট নিষ্পত্তির নির্দেশ

Ayesha Siddika | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ - ০৫:৫৯:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবি সম্বলিত জায়নামাজ আমদানি ও উৎপাদন বন্ধে করা রিট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বাণিজ্য মন্ত্রণালয়কে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ইলিয়াস আলী মন্ডল।

এর আগে, পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবি সম্বলিত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। ওই আবেদনে সায় না দেওয়ায় সংক্ষুদ্ধ হয়ে রিটটি দায়ের করেন আরিফুর রহমান। আবেদনটি নিষ্পত্তি করতে আজ নির্দেশ দেয় উচ্চ আদালত।

 

 

কিউটিভি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad