ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শেরপুরে পা ভাঁঙ্গা শ্রমিক শাহাদতের পাশে দাঁড়ালেন ডিসি সাইফুল ইসলাম

Ayesha Siddika | আপডেট: ০২ এপ্রিল ২০২৪ - ০৪:৩১:৫১ পিএম

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় পা ভাঙ্গা পরিবহন শ্রমিক শাহাদত হোসেন এর পাশে দাড়ালে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জানা যায়, শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের পণ্য পরিবহন শ্রমিক শাহাদাত হোসেন শেখ (৩৩) সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ভেঙে যায় পা। এতে চলাচলে সক্ষমতা হারিয়ে ফেলায় বন্ধ হয়ে পড়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম শাহাদত হোসেন শেখ। পরিবারটি অনাহারে দিন কাটাচ্ছে। সে শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে ররোয়া গ্রামের মৃত মোজাদার শেখের ছেলে।

বিষয়টি জানতে পেরে সোমবার (১ এপ্রিল) বিকেলে শেরপুর উপজেলা সহকারি (ভূমি) এসএম রেজাউল করিমের মাধ্যমে খাদ্যসহায়তা পাঠান এবং তার চিকিৎসার দায়িত্ব নেন। শাহাদাত হোসেন শেখের নিজের কোন জমি না থাকলেও স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নানির দেওয়া মাত্র চার শতক জমিতেই বসবাস করছে। কিছুদিন পূর্বে রাস্তা পাড়াপাড় হওয়ার সময় একটি সড়ক দুর্ঘটনায় ভেঙ্গে যায় পা। অর্থাভাবে চিকিৎসাও করাতে না পারায় স্থানীয়ভাবে পা ব্যান্ডেস করে নেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম শাহাদত হোসেন উপার্জন বন্ধ হয়ে যায়।

এতে সন্তানদের মুখে তিন বেলা খাবার তুলে দিতে পারছেন না। খেয়ে না খেয়ে দিন যাপন করছেন পরিবারটি। এমন দুর্বিষহ পরিস্থিতিতে বগুড়া জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বরাবর তিনি সাহায্যের জন্য আবেদন করেন। হৃদয়স্পর্শী সে আবেদনের পরিপ্রেক্ষিতে শাহাদতের পরিবারের নিকট দ্রুত খাবার পাঠিয়ে দেন জেলা প্রশাসক। খাদ্য সহায়তা পৌঁছে দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। তিনি জানান, শাহাদত হোসেনের চিকিৎসার জন্য সম্পূর্ণ খরচ বহন করবেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী।

এ বিষয়ে সহকরী কমিশনার (ভূমি) এসএম রেজউল করিম বলেন, বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত মোঃ শাহাদত হোসেন শেখের পরিবারের কাছে ইতোমধ্যে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে এবং তার চিকিৎসার বিষয়েও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad