ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

টি-২০ সিরিজ: অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ৩১ মার্চ ২০২৪ - ০৩:৩২:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ঘরের মাথে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে স্বাগতিকরা। কিন্তু পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারে টাইগ্রেস বাহিনী।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ রবিবার সিরিজের টি-টোয়েন্টি ম্যাচে প্রথম টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৩ ওভারে এই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। 

অস্ত্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হ্যালি-বেথ মুনি ফিফটি করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বাংলাদেশের বোলাররা বাধা হয়ে দাঁড়াতে পারেননি কারও। দুজনেই শুরু থেকে ঝড়ো ইনিংস খেলেন। পাওয়ার প্লেতে আসে ৫৪ রান। সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক হ্যালি। ৫৫ রান আসে মুনির ব্যাট থেকে। 

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ২ রানে জোড়া উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগ্রেসরা। এরপর সোবহানা মোস্তারি ও অধিনায়ক জ্যোতি মিলে শুরুর ধাক্কা সামাল দেন। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৫৯ রানে ২৭ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান মোস্তারি। 

এরপর ক্রিজে আসা ফাহিমা খাতুনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জ্যোতি। সাবলীল ব্যাটিংয়ে ৫৬ বলে ফিফটি তুলে নেন টাইগ্রেস অধিনায়ক। তবে দলীয় ১১৯ রানে ২১ বলে ২৭ রান করে আউট হন ফাহিমা। ৬৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি।  শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে সোফি মোলিনাক্স নেন ২টি উইকেট। 

 

 

কিউটিভি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/বিকাল ৩:২১

▎সর্বশেষ

ad