ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মোজায় ‘আল্লাহ’ লেখা, দোকানে ককটেল নিক্ষেপ

Ayesha Siddika | আপডেট: ৩১ মার্চ ২০২৪ - ০১:৩৫:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার চেইন শপটির একটি দোকানে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এরআগে মঙ্গলবারও কেকে সুপারমার্টের একটি দোকানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মঙ্গলবার কেকে সুপারমার্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চাই কি কান এবং তার স্ত্রী কোম্পানিটির একজন পরিচালক লোহ সিউ মিউসহ প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহকারীর তিন প্রতিনিধির বিরুদ্ধে মামলা করা হয়। তবে এরা সবাই আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেছেন। একইসঙ্গে এ পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছেন বলেও জানানো হয়।
 
মালয়েশিয়ার ৩ কোটি ৪০ লাখ মানুষের দুই-তৃতীয়াংশ মুসলিম। কেকে সুপারমার্ট মালয়েশিয়ার দ্বিতীয় বৃহৎ মিনি-মার্কেট চেইন। পবিত্র রমজান মাসে সুপার মার্কেটে মানুষ কেনাকাটার জন্য গিয়ে মোজায় ‘আল্লাহ’ লেখা দেখতে পায়। ইতোমধ্যে, মোজার ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় চলছে বিতর্ক। মালয়েশিয়ার রাজা ও রাজনৈতিক নেতারা এর সমালোচনা করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১:২৮

▎সর্বশেষ

ad