ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কোহলি একা কত করবে, প্রশ্ন গাভাস্কারের

Ayesha Siddika | আপডেট: ৩০ মার্চ ২০২৪ - ০৫:২১:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংসের পর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও ফিফটি ছাড়ানো ইনিংস খেলেছেন বিরাট কোহলি। শুধু তা-ই নয়, অপরাজিত থেকেছেন ইনিংসের শেষ পর্যন্ত। কিন্তু ফল হয়েছে উল্টো। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় কলকাতা। ১৮৩ রানের লক্ষ্য ১৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় তারা।

বেঙ্গালুরুর হয়ে কোহলি বাদে আর কেউই বড় সংগ্রহের দেখা পাননি। ক্যামেরন গ্রিন দারুণ সঙ্গ দিলেও ৩৩ রানেই কাটা পড়েন তিনি। বাকিরা ছিলেন কেবল আসা যাওয়ার মাঝে। একপ্রান্ত আগলে রেখে ৫৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৮৩ রানের অপরাজিত থাকেন কোহলি। তার এমন ইনিংসের পরও বেঙ্গালুরু জিততে না পারায় ক্ষোভে ফুঁসছেন সুনীল গাভাস্কার।  

ভারতের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘আমাকে বলুন, কোহলি একা কতটা করবে? তাকে সঙ্গ দেওয়া উচিত ছিল কারোর। আজ (গতকাল) যদি কেউ তাকে সঙ্গ দিত তাহলে ৮৩’র জায়গায় অবশ্যই ১২০ রান করত সে। এটা দলীয় খেলা, ব্যক্তিগত খেলা নয়। আজ (গতকাল) অপর প্রান্তে কাউকে পাশে পায়নি সে। ‘আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ৩ ম্যাচে ১৮১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু তার দল কেবল একটিতেই জয়ের দেখা পেয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/বিকাল ৫:২০

▎সর্বশেষ

ad