ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সরকারি ছুটি হলেও আজ অফিস করছেন প্রধানমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৭ মার্চ ২০২৬ - ০৬:৪৯:১০ পিএম

ডেস্ক নিউজ : শবে কদরের ছুটি দিয়ে ঈদের ছুটি শুরু হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) প্রধানমন্ত্রী সকাল ১১টায় সচিবালয়ে নিজের দপ্তরে আসেন বলে জানিয়েছেন তার মুখ্য সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল ১১টায় সচিবালয়ে নিজের অফিসে আসেন। আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। সরকারি ছুটি হলেও প্রধানমন্ত্রী অফিস করছেন। প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ১৭ মার্চ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।

পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

 

আয়শা/১৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad