ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দ্বিতীয় সেশনের দুই উইকেটেই অবদান হাসানের

Ayesha Siddika | আপডেট: ৩০ মার্চ ২০২৪ - ০৫:১৩:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : ইনিংসের ষষ্ঠ ওভারে ক্যাচ ফেললেন দ্বিতীয় স্লিপে থাকা মাহমুদুল হাসান জয়। পরে ২২তম ওভারে ডিপ ফাইন লেগে ক্যাচ ছাড়েন সাকিব আল হাসান। দুটিই অভিষিক্ত হাসান মাহমুদের বলে। অবশ্য লঙ্কানদের প্রথম উইকেটটা এসেছে হাসানের হাত ধরেই। দলীয় ৯৬ রানের মাথায় রান আউটে ফেরান ওপেনার নিশান মাদুশকাকে। দ্বিতীয় উইকেটটা এবার সরাসরি হাসানের। ক্যাচ মিসের সুযোগটা কাজে লাগিয়ে সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে। চা বিরতিতে যাওয়ার আগে এই বাঁহাতি ব্যাটারকে বোল্ড করে ফেরান হাসান। লাল বলের ক্রিকেটে এটিই এই ডানহাতি পেসারের প্রথম উইকেট।

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় সেশনে এসে দুটি উইকেট শিকার করে স্বাগতিকরা। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৫৮ ওভারে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২১৪ রান। দিনের শুরুর সেশনেই স্বাগতিকরা সাজঘরে পাঠাতে পারতেন লঙ্কান দুই ওপেনারকেই। তবে ক্যাচ মিসের মহড়ায় তা আর হয়ে ওঠেনি। এতে ২৭ ওভারে বিনা উইকেটে ৮৮ রান তোলে মধ্যাহ্ন বিরতিতে যায় সফরকারীরা। 

 

 

কিউটিভি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad