ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

এতিমদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার খাদ্য সামগ্রী বিতরণ

Ayesha Siddika | আপডেট: ১১ মার্চ ২০২৪ - ০৯:১১:১৯ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠান সিলেট নগরীর বাঘবাড়ীস্থ ছোটমণি নিবাসে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছমা কামরান, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সাজেদা পারভীন, ছোটমণি নিবাস সিলেটের উপতত্ত্ববধায়ক লাকী পুরকায়স্থ।

অনুষ্ঠানে এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী সহ ক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা দুস্থ অসহায় এতিমদের কল্যাণে ও মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যা, করোনা সহ দেশের যেকোন দূর্যোগের সময় লায়ন নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ান।

তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজের সুফল হিসেবে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবগুলো বহিবিশ্বে সুনাম অর্জন করেছে। সেই ধারা অব্যাহত রাখতে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

 

 

কিউটিভি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad