ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ৫ বাড়ি

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৪ - ০৪:২১:৩৮ পিএম

ডেস্ক নিউজ : কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত চারটার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড হাজি পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ৫ বাড়ির ১৩ পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। 

পুড়ে যাওয়া বাড়ির মালিক নুরুল ইসলাম জানান, ভোররাতে হঠাৎ চিৎকার শুরু হলে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ছে। পাশাপাশি হওয়ায় ৫টি বাড়ি আগুনে পুড়ে যায়। তবে শিশু-নারী-পুরুষ কেউ আহত হয়নি।  ক্ষতিগ্রস্ত দলিলুর রহমান নামে এক বৃদ্ধ বলেন, আগুনে আমার সব কিছু পুড়ে গেছে। আর কিছুই রইল না। 

পূর্ব বড় ভেওলা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনুর রশীদ বলেন, আবুল কাশেম মাঝির বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরপর লাগোয়া ৫টি বাড়ি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। এই ৫ বাড়িতে যৌথভাবে ১৩ পরিবার বসবাস করতো।

চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন ও নগদ টাকা সহায়তা দেওয়া হবে। 

 

 

কিউটিভি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad