ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল ফিয়েস্টা’ প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা তৃতীয়

Ayesha Siddika | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২৪ - ০৬:৪৪:৫০ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির বিভিন্ন দেশের ছাত্র সংগঠন। এ বছর পাঁচটি সাধারণ প্রদর্শনী এবং ছয়টি প্রতিযোগিতামূলক অভিনয়ের মধ্যে ইউবিবিএসএ এই স্থান অর্জন করে। এ নিয়ে পর পর দুই বছর বাঙালি সংগঠনটি এই স্থান ধরে রাখতে সক্ষম হলো।

এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘সম্প্রীতি’। যেখানে সংগঠনটি বাংলাদেশে চলমান রোহিঙ্গা বিষয়টি তুলে ধরেছে। আয়তনে ছোট ও ঘনবসতিপূর্ণ হওয়া স্বত্বেও বাংলাদেশই একমাত্র দেশ, যারা রোহিঙ্গা শরণার্থীদের জন্য দুয়ার খুলে দিয়েছে।

বাঙালি শিক্ষার্থীদের অভিনয় শেষ হতেই পুরো অডিটোরিয়ামে ‘বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত হয়। যা উপস্থিত সকল বাঙালির জন্য গর্বের।প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইন্ডিয়ান ও ফিলিপিনো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

 

 

কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৪৩

▎সর্বশেষ

ad