ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে সেন্টার ফর এনআরবি প্রতিনিধিদলের বৈঠক

Ayesha Siddika | আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২৪ - ১১:২৭:১৭ এএম

ডেস্ক নিউজ : প্রবাসীদের দ্রুত আইনি সহায়তা প্রদানের জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন, অনিবাসী বাংলাদেশিদের সহায় সম্পদ রক্ষায় আইন, অবৈধ দখলদার দ্রুত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি, ব্যবসা-বিনিয়োগ ও এফডিআই সহায়ক আইনি নিরাপত্তা, মন্ত্রিসভায় বিভিন্ন আইনের খসড়া অনুমোদনের পূর্বাহ্নে প্রবাসীসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময়,  প্রবাসীদের জন্য ভার্চুয়াল কোর্ট পরিচালনা, রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের ধীরগতির ওয়েবসাইট উন্নয়ন, প্রবাসীদের সহায়ক এনআইডি আইন ইত্যাদি বিষয় নিয়ে সেন্টান ফর এনআরবির একটি প্রতিনিধিদল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার সচিবালয় কাযার্লয়ে সাক্ষাৎ করেন। 

তিনি বলেন, সাক্ষ্য আইনের অধীনে দেওয়ানি মামলা ও ডিজিটাল সাক্ষ্যগ্রহণসহ কতিপয় বিষয় নিষ্পত্তি করা যাবে। বেঞ্চ গঠনসহ অন্যান্য বিষয় খুবই আন্তরিকতার সঙ্গে বিবেচনার এবং তার মন্ত্রণালয়ের অধীন বিষয়গুলো দ্রুত বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী। প্রয়োজনে প্রবাসীদের সঙ্গে জুম বৈঠকের বিষয়টি মন্ত্রী উল্লেখ করেন।

 

 

কিউটিভি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:২৪

▎সর্বশেষ

ad