ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের সহযোগিতায় শীতের উষ্ণতা পেল ২০ পরিবার

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৪ - ০৭:৪৯:১০ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা এবারের শীতে কম্বল পেলেও দলদলি বাগানের কিছু চা শ্রমিক ছিলেন অনেকটা বাইরে। তারা এই শীতে একটা কম্বলের জন্য বিভিন্ন জনের কাছে আহবান জানান। সম্প্রতি তাদের আহবানে সাড়া দেয় মানবাধিকার সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন (মাসাসুফা)।পরিবারের কর্তা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় ২০টি কম্বল। কম্বল পেয়ে তারা খুশীতে অনেকটা উদ্বেলিত হয়ে পড়েন। প্রচন্ড এই শীতের শেষ সময়ে কম্বল পেয়ে তারা অনেকটা আনন্দিত।

চা বাগান শ্রমিক কুলমনি বাউরি জানান, এ বছর প্রচন্ড শীত পড়েছে। এবারের শীতে দেখেছি আমাদের বাগানসহ বিভিন্ন বাগানের শ্রমিকদের শীতবস্ত্র দেওয়া হয়েছে। আমরা পাইনি। বিষয়টি পঞায়েত সভাপতি মিন্টু দাসকে জানাই। তার অক্লান্ত পরিশ্রমে আমরা কয়েকটি পরিবার পেলাম শীতের উষ্ণতা। পাশেই ছিলেন, বয়োবদ্ধ পরিমল দাস। তিনি জানান, খুব খুশী হইছি। আরো আগে পেলে ভাল হত। তারপরও আমাদের দিকে খেয়াল করায় ধন্যবাদ জানান সংগঠনের সকলকে। মানবাধিকার সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ও সোল ফাউন্ডেশনের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের (মাসাসুফা) চেয়ারম্যান ফয়সল আহমদ বাবলু, সোল ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফ উদ্দিন, মাসাসুফার সেক্রেটারি মো: ইউসুফ আলী, টুকের বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেম চৌধুরী খালেদ, দলদলি চাবাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, দলদলি যুব সংঘের  সভাপতি মনোরঞ্জন দাস।

 

 

কিউএটিভি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

▎সর্বশেষ

ad