ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির শীতবস্ত্র বিতরণ

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৪ - ০৮:৪৬:১০ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। শীতার্তদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহ্বান জানান তিনি।

তিনি বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ এমপি হাবিবুর রহমানের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো: ওসমানী আলীর সৌজন্যে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট মামুনুর রশীদ, মো. আলাউদ্দিন, মো. খলিলুর রহমান, মো. রবিন প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad