ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অভিবাসী আটক

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৪ - ০২:৪৮:৪১ পিএম

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের জালান আমান পেরদানা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

বৃহস্পতিবার মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ক্লাংয়ের শিল্প এলাকা বেষ্টিত পাঁচতলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় কর্মরত অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের জালান আমান পেরদানার একটি অ্যাপার্টমেন্টে এ অভিযান চালানো হয়।

অভিবাসন বিভাগ বলছে, অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা ও নজরদারি চালায়।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে আটককৃত অভিবাসীরা অতিরিক্ত অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার তথ্য পাওয়া গেছে। ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০ থেকে ৫০ বছর বয়সি আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ গ্রহণে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৮

▎সর্বশেষ

ad