ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

খুলনায় উপ-আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৪ - ০৪:৪০:১৯ পিএম

ডেস্ক নিউজ :  খুলনায় ৫২তম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) খুলনা জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পড়াশোনার সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেক দিন খেলাধুলা করলে শরীর সুস্থ রাখা যায়। খেলাধুলা শৃঙ্খলাবোধ ও যেকোনো নিয়মনীতি মেলা চলার সক্ষমতা তৈরি করে। খেলাধুলার মধ্য দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায়। ক্রিকেটে আমাদের দেশের খেলোয়াড়রা ভালো অবস্থানে রয়েছে। একজন ক্রীড়াবিদ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এ প্রতিযোগিতার মাধ্যমে দেশে ভালো ক্রীড়াবিদ তৈরি হবে বলে তিনি আশা করেন।

খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপ-পরিচালক খো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক মো. ইউসুপ আলী ও জিলা স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দুলালী দাস। অনুষ্ঠানে খুলনার ১০ জেলার জেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad