ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ইতালিতে গির্জার পেছনে মিলল বাংলাদেশির ঝুলন্ত লাশ

uploader3 | আপডেট: ২৬ জানুয়ারী ২০২৪ - ০৪:৫৪:২২ পিএম

ডেস্ক নিউজ : ইতালিতে সুমন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। রাজধানী রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কে একটি গির্জার পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, মঙ্গলবার দিনগত রাতে সুমন আত্মহত্যা করেছেন। পরদিন বুধবার সকালে এক ইতালিয়ান পথচারী তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খরব দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কয়েক মাসে আগে ইতালিতে আসেন সুমন। তার দেশের বাড়ি কুমিল্লার হোমনার চম্পক নগরে। বাবার নাম এ বারিক।

এ বিষয়ে রোম বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী জানান, আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন। পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পাওয়া গেছে। আত্মহত্যার আগে সুমন পরিবারের সঙ্গে কথা বলেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে তদন্ত চলছে।

এদিকে সুমনের আত্মহত্যার ঘটনায় মুরাদ মহিবুর নামে আরেক ইতালি প্রবাসী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার বাড়িও কুমিল্লায়।

তিনি জানান, এক বুক স্বপ্ন নিয়ে সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছিলেন সোনার হরিণ ধরতে! কিন্তু স্বপ্ন আর বাস্তবতা বড়ই কঠিন। দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ দিয়েছেন।

কিউটিভি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad