ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল নেতা খান জামাল’র দু’দিনের রিমান্ড মঞ্জুর

Ayesha Siddika | আপডেট: ১৫ জানুয়ারী ২০২৪ - ০৯:৫১:৪৮ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি সিলেট জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের জেলগেটে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আজ (১৫ জানুয়ারী) সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণির আদালতে রিমান্ড আবেদন শুনানি শেষে বিজ্ঞ আদালত জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ মঞ্জুর করেন তিনি। কোতোয়ালি জিআর ৬৩২/২৩ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ড শুনানিতে উপস্থিত ছিলেন, সিলেট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ ইয়া সোহেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ লিটন ও অ্যাডভোকেট মুস্তাক আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারী লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ফেরার পথে পুলিশের ডিসি আজবাহার আলী এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে নগরীর ঝেরঝেরিপাড়া এলাকা থেকে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালকে আটক করা হয়। এর আগে গেল বছরের ২৭ মে আরেকবার পুলিশের হাতে আটক হন খান জামাল। দেড়মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি। দীর্ঘ ৭ মাস রাজনীতির মাঠে সরব থাকলেও ফের আটক হন দলের এই ত্যাগী নেতা। নতুন ৪টি মামলাসহ প্রায় ২২টি মামলার গ্যাড়াকলে আব্দুল আহাদ খান জামাল।

 

 

কিউটিভি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৪২

▎সর্বশেষ

ad