ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রাজধানীতে ককটেল-পেট্রল বোমা বানানোর সময় গ্রেফতার ৩

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৪ - ০৪:৪৮:৪৩ পিএম

ডেস্ক নিউজ :  রাজধানীর জুরাইন রেলগেটসংলগ্ন একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল এবং পেট্রল বোমা বানানোর সময়ে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। শুক্রবার রাত ১টার দিকে ২৮টি পেট্রল বোমা এবং ৬টি কসটেপসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আবুল কাশেম (৩৫), ফজলে রাব্বী (২৭), আলমগীর হোসেন (৩০)।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার মঈন খান শুক্রবার রাত দেড়টায় ঘটনাস্থল জুরাইনের ওই বাড়িতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকার আয়নাল নামের এক ব্যক্তি তাদের এই ককটেল এবং পেট্রল বোমা প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছেন।

এসব ককটেল এবং পেট্রল বোমা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য একটি দুষ্কৃতকারী মহল রাজধানীতে একটি বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করেছিল। তাদের পরিকল্পনা সফল করার জন্য আয়নালের নির্দেশ অনুযায়ী তারা রাজধানীর জুরাইন রেলগেটের পাশে একটি বাড়ি ভাড়া করে ককটেল ও পেট্রল বোমা প্রস্তুত করে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad