ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৪ - ০৮:২২:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও অধিকৃত পূর্ব ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। সম্প্রতি দুই দেশের মধ্যকার যুদ্ধের তীব্রতা বেড়েছে। খবর আল জাজিরার। রুশ কর্মকর্তারা বুধবার জানান, বেলগোরোদ এবং রাশিয়ার দক্ষিণাঞ্চলের পাশাপাশি ক্রিমিয়ান উপদ্বীপেও  ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

ইউক্রেনের দুই বড় শহর কিয়েভ ও খারকিভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাঁচজন নিহত হন। এরপরই রাতভর হামলা চালাল ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তারা বেলগোরোদে ইউক্রেনের ১২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। আগের দিন ইউক্রেনের হামলায় একজনের প্রাণহানি ঘটে বলে জানান আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ।  

তিনি জানান, সর্বশেষ হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হচ্ছে।  বেলগোরোদের উত্তরে কুরস্কেও ইউক্রেন হামলা চালিয়েছে। এতে অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। আঞ্চলিক গভর্নর রোমান স্টারভয়েট টেলিগ্রামে এ তথ্য জানান।  

এ ছাড়া অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার খবর জানিয়েছেন সেভাস্তোপোলে মস্কো নিয়োজিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ।  

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২১

▎সর্বশেষ

ad