ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আদালতের এজলাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ!

Ayesha Siddika | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ - ০৪:১১:৫২ পিএম

ডেস্ক নিউজ : খুলনার পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা এজলাস কক্ষের গ্লাস ভাঙা জানালা দিয়ে এটা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রাতে কর্তব্যরত দুই পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন— ডিউটিরত এএসআই সোহেল ও পুলিশ কনস্টেবল মনি।

পুলিশ জানায়, কোর্ট মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে আসবাব পোড়ার গন্ধ পেয়ে গ্রিল মিস্ত্রি জাহাঙ্গীর আলম গিয়ে দেখেন কোর্ট পুলিশ আগুন নেভাচ্ছে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশসহ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে আসেন। এ সময় এজলাস কক্ষে থাকা আাসামি দাঁড়ানোর কাঠগড়া, চেয়ার ও সোফা পোড়া অবস্থায় পাওয়া যায়। 

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার জানান, নাশকতাকারীরা এটি ঘটিয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায়। জেলা প্রশাসক বলেন, যারা এ ঘটনায় জড়িত তারা আইনের হাত থেকে রক্ষা পাবে না। এ ঘটনায় বুধবার আদালতের কার্যক্রম বন্ধ ছিল।

 

 

কিউটিভি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad