ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা পর্যায় স্কোর কার্ড শেয়ারিং মিটিং

Ayesha Siddika | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ - ০৮:১৯:৫২ পিএম

সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সহকারি পরিচালক তপন কান্তি ঘোষ বলেছেন, কৈশরকালে সন্তানদের প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে পরিবারের মা-বাবাকে সচেতন হতে হবে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। তাই নিজেদের স্বাস্থ্য সেবা নিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কিশোর-কিশোরীদের আসতে হবে।

তিনি আরো বলেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অগানাইজেশন (আর.ডব্লিউ.ডি.ও) প্রতি ছয় মাস পর পর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মান উন্নয়ন নিয়ে কাজ করছেন। তাদের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের সেবা কেন্দ্রের মান উন্নয়ন হয়েছে এবং কিশোর-কিশোরীদের পরিবেশ বান্ধব সেবা কেন্দ্র তৈরি হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা গ্রহনকারী বৃদ্ধি পেয়েছে এবং কিশোরী-কিশোরী সেবা গ্রহন করতে আগ্রহী হচ্ছে। তাদের এই মহতি উদ্যোগে জন্য ধন্যবাদ জানাচ্ছি।

তিনি মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে খাদিমনগর ইউনিয়নের দলাইপাড়া এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে জেলা পর্যায় স্কোর কার্ড শেয়ারিং মিটিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

 

 

কিউটিভি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad