ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুর্গাপুরে হরতাল বিরোধী মিছিল

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৬:২২:৪০ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বিএনপি-জামায়াতের অহেতুক হরতালের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে। রোববার দুপুরে আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে, জেলা আ‘লীগের উপদেষ্টা ও নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সন্মানিত সদস্য জনাব শ.ম জয়নাল আবেদিন, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ আহব্বায়ক ও আওয়ামীলীগের ধর্মবিষয়ক উপ-কমিটির খায়রুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলাল খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক মঈন ইবনে সাইদ সৌরভ, কলমাকান্দা যুবলীগের যুগ্ন-সাধারন মোস্তাফিজুর রহমান নয়ন প্রমূখ।

বক্তারা বলেন, “বিএনপি-জামাত একটি স্বাধীনতা বিরোধী চক্র। এরা বিদেশীদের সাথে নিয়ে চক্রান্ত করে দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করতে চায়। জনগনের স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিতে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপ-প্রয়াসে লিপ্ত। শেখ হাসিনার নির্দেশে আমরা যেকোন ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে আমরা রাজপথে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

▎সর্বশেষ

ad