ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন আলিয়া

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৩:৩৪:৫৮ পিএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে এসেছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও আলিয়া ভাট। সেখানে স্বামী ও সন্তান নিয়ে নানা কথা বলেছেন আলিয়া। প্রথমবার তিনি কোনো শোতে এসে রণবীর এবং রাহাকে নিয়ে এত কথা বললেন। আলিয়া তার বিবাহিত জীবন নিয়েও কথা বলেছেন।

এমনিতেই করণ জোহরের জনপ্রিয় শোতে কাছে মনের কথা উজাড় করে দেন বলিউড তারকারা। যার জন্য মাঝেমধ্যে অবশ্য বিপাকেও পড়তে হয়েছে অনেক তারকাদের। সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে এসেছিলেন বলিউডের দুই অভিনেত্রী কারিনা কাপুর ও আলিয়া ভাট।

শোতে এসে বিভিন্নসময় রণবীরকে নিয়ে তৈরি হওয়া একাধিক বিতর্ক প্রসঙ্গে কথা বলেছেন আলিয়া।

অভিনেত্রী বলেন, আমাকে নিয়ে ঝুড়ি ঝুড়ি ভুল ধারণা আছে মানুষের মনে। অনেকে ভাবেন আমি বিবাহিত জীবনে সুখী নই। আমার আর রণবীরের দাম্পত্য সুখের নয়। কেউ বলেন, আমি অস্ত্রোপচার করে রোগা হয়েছি। কারও মনে হয়, আমি মুখে ফর্সা হওয়ার দ্রব্য লাগিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি এগুলো একদম পাত্তাই দিই না।
 
এদিকে অ্যাপিসোডের এই বিশেষ ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলিয়াকে নিয়ে ট্রলে মজেছে নেটদুনিয়া।
 
এক ব্যক্তি বলেছেন, ‘আপনি সবকিছুই পাত্তা দেন। যা যা আপনি বলছেন যে, কিছু যায় আসে না, হলফ করে বলতে পারি সবকিছুতেই আপনার যায় আসে।’

শোতে আলিয়া বলেন, আমাকে নিয়ে ঝুড়ি ঝুড়ি ভুল ধারণা আছে মানুষের মনে। অনেকে ভাবেন আমি বিবাহিত জীবনে সুখী নই। আমার আর রণবীরের দাম্পত্য সুখের নয়। কেউ বলেন, আমি অস্ত্রোপচার করে রোগা হয়েছি। কারও মনে হয়, আমি মুখে ফর্সা হওয়ার দ্রব্য লাগিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি এগুলো একদম পাত্তাই দিই না।

অ্যাপিসোডের এই বিশেষ ক্লিপটি ভাইরাল হয়েছে এবং তাকে ট্রলও করা হয়েছে। এক ব্যক্তি বলেছেন, ‘আপনি সবকিছুই পাত্তা দেন। যা যা আপনি বলছেন যে, কিছু যায় আসে না, হলফ করে বলতে পারি সব কিছুতেই আপনার যায় আসে।’

রণবীর কাপুর ‘টক্সিক’। বিষয়টি ভাইরাল হয়েছিল। আলিয়াকে ঠোঁটে লিপস্টিক লাগাতে দিতে চান না তিনি। এ কথা জানিয়ে একটি ভিডিও আলিয়া ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। তাতে রণবীরকে তুলাধোনা করেছিল নেটমহল। কিন্তু আলিয়া বলেছিলেন, রণবীর একেবারেই টক্সিক নন। তিনি ঠিক তার উল্টো।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪

▎সর্বশেষ

ad