ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বঙ্গবন্ধুকন্যার প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছেন তারা

Ayesha Siddika | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ - ০৪:০৬:২২ পিএম

ডেস্ক নিউজ : খুলনার কয়রা উপজেলা থেকে আওয়ামী লীগের সমাবেশে এসেছেন শারীরিক প্রতিবন্ধী নুরুল আমিন। মিছিলের ভিড়ে নিজ হাতে হুইলচেয়ারের চাকা ঘুরিয়ে এগিয়ে চলছেন খুলনা সার্কিট হাউসে মাঠের দিকে। এর ফাঁকেই রাস্তায় এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় নুরুল আমিনের। 

অন্যদিকে শরীয়তপুরে জন্ম নেওয়া ঢাকায় বসবাসরত মো. আলী ঢাকায় আওয়ামী লীগের পরিচিত মুখ। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ভক্ত মো. আলীকে প্রায় সব সময় দেখা যায় দলীয় কার্যালয়ের সামনে এবং দলের সভা-সমাবেশে।  

গাড়িতে করে ঢাকা থেকে খুলনার সমাবেশে যোগ দিয়েছেন তিনিও। গায়ে জাতীয় পতাকা খচিত জামা, মাথায় বেতের তৈরি নৌকা এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে এসেছেন আলী। তিনি জানান, যেখানেই আওয়ামী লীগের সমাবেশ সেখানেই তিনি যান। তার দাবি, উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার দরকার।

মো. আলী আরও জানান, সভা-সমাবেশ না থাকলে ঢাকায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় অফিস প্রাঙ্গণে ও ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে তার দাবি নিয়ে অবস্থান করেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad