ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আমরা অস্থিতিশীলতার বীজ বপন করে যাচ্ছি : জিএম কাদের

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৪:১১:৩৮ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘আমরা অস্থিতিশীলতার বীজ বপন করে যাচ্ছি। আমরা উন্নয়নের নামে মানুষকে অত্যাচার করছি, উন্নয়নের নামে লুটপাট করছি, উন্নয়ন করছি না। দেশকে এখান থেকে বাঁচাতে হবে। আমরা সেজন্য সামনের দিনে কাজ করতে চাই।’আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত বেশ কয়েকজন আইনজীবীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আজকে আপনারা বাংলাদেশের কথাই চিন্তা করেন, ন্যাচরাল…মানুষ তো আমরা সবাই। বয়স হয়েছে, আজকে আছি-কালকে থাকব না। অসুস্থ হতে পারি, কাজে অকর্মন্য হতে পারি, মারাও যেতে পারি। তখন দেশ কোথায় যাবে? তাহলে এটা কীসের স্থিতিশীল? যদি কালকে হঠাৎ করে খবর হয়, তার পরে যদি দেশের মধ্যে আগুন লেগে যায়, চারপাশে মারামারি-কাটাকাটি শুরু হয়-এটা কি স্থিতিশীল হলো?’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই এমন সরকার, যে সরকার পরিবর্তন হলেও দেশে স্থিতিশীলতা থাকবে। সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, তাহলেই বিদেশি বিনিয়োগ আসবে। তাহলেই মানুষ নিশ্চিন্তে ঘুরতে পারবে। বিদেশিরা আসবে, বিনিয়োগ করবে, তারা ব্যবসা করতে পারবে। এটাতে স্থিতিশীল অর্থনীতি তৈরি হবে।’

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad