ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

গাজা সংকট: সৌদিতে ইসলামিক ও আরব দেশগুলোর সম্মেলন আজ

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০১:৩৩:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকার যুদ্ধ নিয়ে সৌদি আরবের রিয়াদে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ‘অভূতপূর্ব’ যৌথ ইসলামিক-আরব শীর্ষ সম্মেলন। 

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিয়াদ জানিয়েছে, অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও আরব লীগের সম্মেলন দুটি আলাদা শীর্ষ সম্মেলন হওয়ার কথা থাকলেও, সেগুলো যৌথভাবে আয়োজন করা হচ্ছে।

ফিলিস্তিনের গাজায় চলমান সংকট নিয়ে এই যৌথ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ করা ও এই জরুরি পরিস্থিতি থেকে বের হয়ে আসার করণীয় নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স, আরব নিউজ

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৩২

▎সর্বশেষ

ad