ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

৭ অক্টোবর হামলায় জড়িত হামাসের নাখবার ইউনিট কমান্ডার নিহত

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ১১:৫৭:৩৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৩৪ দিনের টানা অভিযানে উপত্যকায় ক্ষমতাসীন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের মোট ১৯ জন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

শুক্রবার এক বিবৃতিতে নিহতদের সংখ্যা প্রকাশ করেছে আইডিএফ। খবর রয়টার্সের।

বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, এই নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র বিভাগ আল কাসেম ব্রিগেডের এলিট শাখা নাখবার কোম্পানি কমান্ডার আহমেদ মুসা এবং প্লাটুন কমান্ডার আমের আলহানদিও রয়েছে।

গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার জিকিম ঘাঁটিতে অতিসম্প্রতি পরিচালিত এক অভিযানে তারা নিহত হয়েছেন উল্লেখ করে বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘পশ্চিম জাবালিয়ায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন এ দুজন।’

এ ছাড়া নিহত ১৯ কমান্ডারের মধ্যে আল কাসেম ব্রিগেডের স্নাইপার শাখার প্রধান মোহাম্মেদ কাহলুতও রয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

গত ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলের বিমানবাহিনী। সেই অভিযান এখনো চলছে। অক্টোবরের মাঝামাঝি থেকে উপত্যকায় অভিযান শুরু করেছে ইসরাইলের স্থলবাহিনীও।

হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন। এ ছাড়া হামলার প্রথম দিনই ইসরাইল থেকে অন্তত ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছেন হামাসযোদ্ধার। অন্যদিকে ইসরাইলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার। এই নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৫৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে। ইসরাইল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করার আগ পর্যন্ত এই যুদ্ধ তারা থামাবে না।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৫৭

 

▎সর্বশেষ

ad