ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত, নিহত বেড়ে ১০৮০০

uploader3 | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৪:৩০:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজারের বেশি। শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে চার হাজার ৪০০ জনের বেশি শিশু। এ ছাড়া আছেন কয়েক হাজার নারী। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বোমা বর্ষণে অর্ধেকের বেশি বসতি ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।    

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ বিষয়ক পরিচালক জুলিয়েট টোওমা বিবিসিকে বলেছেন, গাজার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

ইউএনআরডব্লিউএ এই মুহূর্তে তাদের ১৫০টি আবাস থেকে ৭ লাখের বেশি লোককে সাহায্য করছে বলে জানান টোওমা। তিনি বলেন, তার সহকর্মীদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত ৯৯ জনে এসে দাঁড়িয়েছে।

কিউটিভি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad