ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মোহাম্মদপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

uploader3 | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ - ১২:৩৭:৩১ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে মোহাম্মদপুরের বেড়িবাঁধ ভাঙা মসজিদের সামনে মৌমিতা পরিবহণ নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার পর বেড়িবাঁধ ভাঙা মসজিদের সামনে পার্কিং করে রাখা মৌমিতা পরিবহণ নামে একটি সবুজ রঙের বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের ভেতরের অংশ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধের ওপর পার্কিং করে রাখা মৌমিতা পরিবহণ নামে একটি বাসে ভোর ৫টার পর অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ ঘটনায় আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিউটিভি/অনিমা/০২ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৩৭

▎সর্বশেষ

ad