ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের অবরোধে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৩:৩৭:০৫ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধের প্রথম দিনে সতর্ক অবস্থান রয়েছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ। দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

কাজী মনিরুল ইসলাম এমপি বলেন, বিএনপি-জামায়াত দেশ ও  মানুষের শত্রু। তারা আবার আগুন খেলায় মেতে ওঠেছে। মানুষকে পুড়িয়ে মারা শুরু করেছে। ডেমরায় ঘুমন্ত চালককে বাসে পুড়িয়ে মেরেছে। 

এদিকে ঢাকা-৫ এর  জাতীয় সংসদ নির্বাচনের ১৪ দলের সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্নার নেতৃত্বে যাত্রাবাড়ি শেখ রাসেল পার্কের সামনে অবস্থান নিতে দেখা যায় নেতাকর্মীদের।  যাত্রাবাড়ি থানা ও  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। 

এসময় ওয়ার্ড কাউন্সিলর হাজি আবুল কালাম অনু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিনসহ নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ডে অবস্থান নেন কদমতলী থানা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশের লোকজন। 

এসময় উপস্থিত ছিলেন কদমতলী থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক  অধ্যক্ষ খান মোহাম্মদ জাহিদ, ৬০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াসি উদ্দিন নূরানীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩৪

▎সর্বশেষ

ad