ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

পুলিশের ওপর শিগগিরই মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে : নর্থইস্ট নিউজ

superadmin | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ - ০৯:০৭:৩৫ পিএম

ডেস্কনিউজঃ গাজীপুরের কোনাবাড়ী শিল্পনগরীতে অনন্ত গার্মেন্টসের কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আ. সামাদ আগুন লাগার খবর দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

বেতন বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকেই কোনাবাড়ী ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এর মধ্যেই কারখানাটিতে আগুন লাগে।

কোনাবাড়ীর কাশিমপুর রোডে অবস্থিত অনন্ত গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর কারখানাটির আরেক ইউনিট এবিএম ফ্যাশনেও আগুন লাগে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করিম বলেন, শ্রমিকরা অনন্ত গার্মেন্টসে আগুন দিয়েছেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

কোনাবাড়ী থানায় ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন বলেন, ওসি সাহেব একটা দল নিয়ে ঘটনাস্থলে আছেন।

বিপুল/৩০.১০.২০২৩/ রাত ৮.৫৮

▎সর্বশেষ

ad