ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে গুলিতে একজনের মৃত্যু

superadmin | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ - ০৮:২১:১২ পিএম

ডেস্কনিউজঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদের বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন শ্রমিক। নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার (২৬)। তিনি বাসন থানার এলাকার ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেকট্রিশিয়ান ছিলেন।

রাসেল ঝালকাঠি সদর উপজেলার খাঘুটিয়া গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রাসেলকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, কলম্বিয়া গার্মেন্টসের সামনে সংঘর্ষে আহত এক যুবক মারা গেছে বলে শুনেছি। তবে রাসেল কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা তিনি জানাতে পারেননি।

বেতন বাড়ানোর দাবিতে সকালেই রাস্তায় নামেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা মহানগরীর ভোগড়া এলাকার কলম্বিয়া গামের্ন্টের সামনে পুলিশের গাড়িতে আগুন দেয় বলে জানান বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান।

তিনি বলেন, সকালে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একদিকে মালেকের বাড়ি অন্যদিকে নলজানি এলাকা থেকে বিক্ষোভ নিয়ে শ্রমিকরা চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করে। তিন দিক থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

বিপুল/৩০.১০.২০২৩/ রাত ৮.১৭

▎সর্বশেষ

ad