ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ফিলিস্তিনে গণহত্যা: সংসদে ‘নিন্দা প্রস্তাব’ উঠছে আজ

Ayesha Siddika | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ - ০১:১৯:১৭ পিএম

ডেস্ক নিউজ : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার ঘটনায় জাতীয় সংসদে ‘নিন্দা প্রস্তাব’ তোলা হচ্ছে। নৃশংস এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে আজ সোমবার (৩০ অক্টোবর) সংসদের ১৪৭ বিধিতে সাধারণ আলোচনা হবে। এর আগে গত ২২ অক্টোবর চলতি অধিবেশনের প্রথম দিনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফিলিস্তিন ইস্যুতে আলোচনার কথা জানান। সংসদের সোমবারের দিনের কার্যসূচি অনুযায়ী দিনাজপুর-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুয়ায়ী সাধারণ আলোচনার প্রস্তাব আনবেন। 

কার্যসূচিতে উল্লিখিত তার প্রস্তাবটি হচ্ছে— সংসদের অভিমত এই যে, ‘বাংলাদেশ জাতীয় সংসদ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের চালানো নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছে। ফিলিস্তিনে ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে। এই সংসদ ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় বিশ্বের সব বিবেকবান জনগণ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

প্রস্তাবের ওপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারি দলের সদস্য, ১৪-দলীয় জোট এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গেছে।
 

 

 

কিউটিভি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৫

▎সর্বশেষ

ad