হরতালে ফাঁকা মতিঝিল এলাকা

superadmin | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০১:২৯:৩৪ পিএম

ডেস্কনিউজঃ সরকার পতনের একদফা দাবি আদায়ে আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামের হরতাল চলছে। তবে সকাল থেকে রাজধানীর ইত্তেফাক, মতিঝিল, ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওই এলাকার বিভিন্ন সড়কের মূল পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও জনসাধারণের উপস্থিতি নেই। অন্যান্য দিনের তুলনায় পথচারীরাদের সংখ্যা প্রায় হাতেগোনা। এলাকাগুলোর সড়কে রাজত্ব চলছে রিকশার। অধিকাংশ রিকশা যাত্রী শূন্য। মাঝে মাঝে দু’একটি গণপরিবহনের দেখা মিলছে, তবে যাত্রীদের উপস্থিতি কম। সরেজমিন ঘুরে দেখা যায়, মতিঝিল ও আরামবাগ এলাকার ফুটপাথের দোকানগুলো বন্ধ রয়েছে। দু’একটি খোলা থাকলেও ক্রেতা শূন্য রয়েছে।

কথা হয় টং দোকানি নুর ইসলামের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, অন্যান্য দিন সকাল থেকে ১১টা পর্যন্ত হাজার টাকার বিক্রি হয়। আজ সাড়ে ১১টা বাজলেও ২০০ টাকাও বিক্রি হয়নি।

রিকশাচালক আমজাদ জাগো নিউজকে বলেন, ‘বেশি ভাড়া পাবার আশায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে মূল সড়কে এসেছি। কিন্ত এসেই দেখি সে তুলনায় যাত্রী নেই। এখন রিকশার জমা খরচ কি দিবো আর নিজে কি খাবো বুঝতেছি না।’

অন্য দিনে সড়কের ওপর অস্থায়ী খাবার হোটেলে ক্রেতার ভিড় থাকলেও আজ সে দৃশ্য দেখা যায়নি। ক্রেতার দেখা নেই চায়েরে দোকানগুলোতেও। তবে সড়কে পুলিশ ও র্যাবের গাড়ি চলাচল করতে দেখা গেছে।

বিপুল/২৯.১০.২০২৩/ দুপুর ১.২৫

▎সর্বশেষ

ad